৫ প্রতিষ্ঠান, ১ ব্যক্তি পেলেন ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০২৩

১৩ অক্টোবর, ২০২৩ ২১:৫২  

পাঁচটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তি পেলেন এবারের অষ্টম ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড। এদের মধ্যে আইসিটি বিজনেস পারসন অফ ইয়ার ২০২২ পুরস্কারে ভূষিত হয়েছেন আইটি কনসালট্যান্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কাজী সাইফুদ্দিন মুনীর। প্রাযুক্তিক সমাধান দিয়ে স্থানীয় বাজারে ডিভাইন আইটি আইটি, আন্তর্জাতিক বাজারের জন্য ডায়নামিক সল্যুশন ইনোভেটরস এবং ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার হয়েছে পিকাবু ডটকম। এছাড়াও স্টার্টআপ ট্রাক লাগবে এবং মনের বন্ধু হয়েছে আইসিটি স্টার্টআপ অফ দ্য ইয়ার।

শুক্রবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আইসিটিতে বিগত এক বছরে অনবদ্য ভূমিকা রাখা ৬ ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এদের মধ্যে ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার' স্বীকৃতি স্বারক গ্রহণ করে পিকাবু ডটকম সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মরিন তালুকদার। 'আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার' পুরস্কার গ্রহণ করেন ট্রাক লাগবের সিইও এনায়েত রশিদ ও মনের বন্ধুর প্রতিষ্ঠাতা সিইও তাওহিদা শিরোপা

বৈশ্বিক আইটি শিল্পে উচ্চমানের সেবা দেওয়ার স্বীকৃতি হিসেব 'আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার ২০২৩’ ক্রেস্ট গ্রহণ করেন ডাইনামিক সলিউশন ইনোভেটরস লিমিটেডের (ডিএসআই) চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোজাহেদুল হক আবুল হাসানাত

'আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (লোকাল মার্কেট)' সম্মাননা গ্রহণ করেন  ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা সিইও ইকবাল আহমেদ ফখরুল হাসান

আইসিটি বিজনেস পারসন অব ইয়ার ২০২২' পুরস্কার গ্রহণ করেন আইটি কনসালটেন্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক কাজী সাইফুদ্দিন মুনীর

এসময় দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম; ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি রাসেল টি আহমেদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করা উদ্যোক্তাদের উদ্ভাবন ও তাদের কার্যক্রমকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে প্রতি বছর আইসিটি পুরস্কার দিয়ে আসছে দ্য ডেইলি স্টার। গত বছর বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে অগ্রণী ভূমিকা এবং কৃতিত্বের জন্য দুজন উদ্যোক্তা ও ৪টি প্রতিষ্ঠানকে এই পদক দেয়া হয়েছিলো।